ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সদরঘাটে ঢাকায় ফেরা মানুষের উপচেপড়া ভিড়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৫-২০২২ দুপুর ১২:৫৬

ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলেছে সরকারি-বেসরকারি অনেক অফিস। তবে এখনো যেসব অফিস বন্ধ আছে আগামীকাল রোববার (৮ মে) থেকে খুলছে সেগুলো। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন প্রবেশমুখ ও টার্মিনালে এখন ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড়।

দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকায় ফেরার চাপ বাড়ছে সদরঘাটেও। শুক্রবার রাত থেকে আজ শনিবার (৭ মে) বেলা ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৮১টি লঞ্চ এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে কাজের তাগিদে আবারো পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঢাকায় ফিরছেন মানুষ। শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনালে এমন চিত্র দেখা যায়।

সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ সকাল থেকে ছিল ঈদের আনন্দ শেষে ব্যস্ত নগরীতে কর্মব্যস্ত জীবনে ফেরা মানুষের ঢল। পরিবারের মানুষকে নিয়ে ফিরেছেন কয়েক হাজার মানুষ। সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ১০টি লঞ্চ এসেছে সদরঘাটে।

বিআইডব্লিউটিএর ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি লঞ্চ আসে সদরঘাট টার্মিনালে। এ সময় হাজার হাজার মানুষ ঢাকায় ফেরেন ঈদের ছুটি কাটিয়ে।

শনিবার সকাল থেকে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে সদরঘাট টার্মিনালে একের পর এক লঞ্চ যাত্রী ভর্তি করে আসছে। ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত জীবনে ফেরার রেশ দেখা যায় যাত্রীদের চোখ-মুখে। কেউ আবার জীবিকার তাগিদে না ফিরে উপায় নেই বলেও জানান।

চাঁদপুর থেকে আসা আলেয়া বেগম জানান, বাড়িতে ছেলে, নাতি-নাতনির সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। কাজ থাকায় ঢাকায় চলে আসতে হয়েছে আগেই। কিছুই করার নেই।

নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় চাকরি করেন ইয়াসিন। পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি যান তিনি। ঈদের ছুটি শেষে আগামীকাল (রোববার) থেকেই ডিউটি শুরু তার। শরীয়তপুর থেকে আসা ইয়াসিন জানান, ঈদটা ভালোই কেটেছে পরিবারের সঙ্গে। আগামীকাল আবারো চাকরিতে যোগ দিতে হবে, তাই আজ চলে আসতে হলো।

চাঁদপুর থেকে আসা জেসমিন আক্তার জানান, আগামীকাল থেকে অফিস-আদালত খুলবে। মানুষের চাপ শুরু হবে, জ্যামও শুরু হয়ে যাবে। তাই আজই চলে এলাম।

বাবা-মায়ের সঙ্গে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করে ঢাকায় ফিরছে শিক্ষার্থীরাও। স্কুল-কলেজ খুলে যাচ্ছে, বিধায় অভিভাবকদের সঙ্গেই ফিরছে তারা। ঢাকায় ফেরা শিশুরা জানায়, ঈদে গ্রামে গিয়েছিলাম ঈদ করতে। খুব ভালোভাবে ঈদ উদযাপন করেছি। তবে এখনো স্কুল না খুললেও ঢাকায় চলে এসেছি।

এদিকে, আজও সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্য ২৩টি লঞ্চ ছেড়ে গেছে। এসব লঞ্চে যাত্রী কম থাকলেও ঢাকায় ফেরা মানুষদের নিয়ে আসতেই বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে লঞ্চগুলো।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব