অডিটরিয়ামের নাম বিকৃতের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব পাটগ্রাম (স্যাপ)-এর আয়োজনে আলোচনাসভা, শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থানের নাম বিকৃত করা ও জাতীয় স্লোগান না বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন।
গতকাল শুক্রবার (০৭ মে) রাত ৮ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাদের এলাহী লাভলু। বক্তব্যে দাবি করা হয় গত বৃহস্পতিবার (০৫ মে) পাটগ্রাম উপজেলার দেশের অধ্যয়নতর শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব পাটগ্রাম (স্যাপ)-এর আয়োজনে আমার শিক্ষা, আমার ভাবনা, আমার ভবিষ্যৎ, শীর্ষক আলোচনাসভা, শিক্ষাবৃত্তি প্রদান ও বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি সুযোগ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শিক্ষার্থীদের আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামের নাম পরিবর্তন করে ‘উপজেলা কমিউনিটি সেন্টার পাটগ্রাম’ লেখা হয়েছে। একটি কুচক্রি মহল এটি করেছে। এতে বীর মুক্তিযোদ্ধা ও জেলার উন্নয়নের রুপকার স্থানীয় সাংসদ মোতাহার হোসেনকে এমপিকে হেয় করে স্বাধীনতা, সার্বভৌমত্বের অনভুতিকে আঘাত করা হয়েছে। ইতিহাস বিকৃতির মত করেছে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নীলু, আবু তালেব, খোরশেদ রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ, পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন প্রমুখ।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied