খুলনায় সমিতির বেড়াজালে কোটি টাকা আত্নসাৎ
খুলনায় রিয়েল সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। টাকা আদায়ের জন্য সমিতির ম্যানেজার ইসতিয়াক রাব্বি শোভনকে শুক্রবার মারধর ও রাতভর অবরুদ্ধ করে রাখার পর শনিবার (৭ মে) পুলিশে সোপর্দ করেন গ্রাহকরা। সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন নিয়েই তারা এ কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রাহকদের অভিযোগ, খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকায় বস্তিবাসীর কাছ থেকে ২০১২ সাল হতে ডিপিএস, এফডিআর, দৈনিক, সাপ্তাহিক ও মাসিক মেয়াদে এই সমিতি টাকা নিত। নির্দিষ্ট মেয়াদের পর লভ্যাংশসহ টাকা ফেরত দিত তারা। কিন্তু করোনা মহামারীর পর থেকে তারা গ্রাহকদের আর কোনো টাকা ফেরত দেয়নি।
সমিতির গ্রাহকরা জানান, শুধু ঘাট এলাকা নয়; খালিশপুর, দৌলতপুর ও সোনাডাঙ্গা এলাকায় সব মিলিয়ে তাদের গ্রাহক সংখ্যা এক হাজারের বেশি। দুই বছর ধরে তারা কেউ সমিতির কাছ থেকে টাকা পান না। নগরীর গোবরচাকা মোল্যাবাড়ি মোড়ে ওই সমিতির একটি অফিস রয়েছে। তাদের রেজিস্ট্রেশন নম্বর 19/K।
গ্রাহকরা আরো জানান, শুক্রবার সন্ধ্যায় নিউমার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় বসে সমিতির ম্যানেজার ইসতিয়াক রাব্বি শোভন খাবার খাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ৪ নম্বর ঘাট এলাকার শতাধিক লোক গিয়ে তাকে আটক করেন। পরে তাকে ৭ নম্বর ঘাট জেটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের অফিসে নিয়ে মারধর ও আটকে রাখা হয়।
তবে আটক ম্যানেজার শোভন দাবি করেন, সমিতির মালিক শিবলু নামের এক ব্যক্তি। তিনি কিছুদিন আগে বিদেশে পালিয়ে গেছেন। তিনি তাদের ম্যানেজার ছিলেন। আমি কী করে টাকা ফেরত দেব? শ্রমিকরা আমাকে অযথা আটকে রেখে মারধর করেছেন।
খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত উক্ত ঘটনায় কেউ থানায় অভিযোগ বা মামলা করেননি।
জামান / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত