ট্রাক থেকে ছিটকে পড়ে গাইবান্ধায় মাছ ব্যবসায়ীর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহন নামে যাত্রীবাহী বাস ও মাছবাহী ট্রাকের সংঘর্ষে ছিটকে পড়ে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক ব্যবসায়ী। রোববার (৮ মে) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কালীতলা গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের সাথে রংপুরমুখী একটি মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের এক পাশের ডালা খুলে ২ মাছ ব্যবসায়ী ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় নিরব (৩০) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। ছিটকে পড়া গুরুতর আহত দুলাল নামে আরেকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আরিফ হোসেন জানান, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরেকজন আহত হন। আহতকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুন্নবী প্রধান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও হানিফ পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
জামান / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন