কুসিক নির্বাচন : প্রতীক বরাদ্দের পূর্বে মিছিল, শোডাউন ও সাংঘর্ষিক কাজ করা যাবে না
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেছেন, সবার সহযোগিতায় কুমিল্লাবাসীকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নিবার্চন উপহার দেয়ার চেষ্টা করব। রোববার (৮ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, আঞ্চলিক কর্মকর্তা দুলাল তালুকদার ও সদর দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ রায়হান আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমরা কিছু প্রার্থীকে শোকজ করেছি। ৪ লক্ষাধিক টাকার মতো জরিমানা করেছি। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। এর পূর্বে মিছিল, শোডাউন এবং কোনো প্রকার সাংঘর্ষিক কাজ থেকে প্রার্থীদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো জানান, ইভিএম ভোট প্রয়োগে যাতে ভোটারদের অসুবিধে না হয় সেজন্য আমরা খুব সম্ভবত ১৩ জুন একটি মগ ভোটিংয়ের আয়োজন করব। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ভোট দেয়ার পদ্ধতি বিষয়ে ধারণা নিতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তা আরো জানান, এ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৬০০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ১৯১ জন। এ নির্বাচনে হিজড়া সম্প্রদায়ের লোকজনও ভোট প্রয়োগ করতে পারবেন। হিজড়া ভোটার রয়েছেন একজন। এ নির্বাচনে ভোট প্রয়োগের মালামাল বিতরণ ও গ্রহণ করা হবে কুমিল্লা জিলা স্কুল থেকে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে।
জামান / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন