ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

খুলনা জেলায় বুষ্টার ডোজ গ্রহণের হার সন্তোষজনক নয় : সিভিল সার্জন


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৮-৫-২০২২ বিকাল ৫:১৬

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভা আজ রোববার (৮ মে) সকালে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেন, ধর্মীয় উষ্কানিমূলক যেকোন বিষয়ে সবাইকে অধিক সচেতন থাকতে হবে। কোথাও সাম্প্রদায়িক ঘটনা কিংবা সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হওয়া বিষয়ক তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে অবহিত করার জন্য তিনি সকলের দৃষ্টি আর্কষণ করেন। তিনি বলেন, পুলিশের থানা বা ফাঁড়িতে মামলা দায়ের করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হলে অবশ্যই পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, আমাদের পাশের দেশ ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবার বৃদ্ধি পাচ্ছে। তাই কোভিড প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাই হলো বড় হাতিয়ার। খুলনা জেলায় করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করা ব্যক্তিদের ৬৮ শতাংশকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। তবে বুষ্টার ডোজ গ্রহণের হার সন্তোষজনক নয়।

সিনিয়র জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী জানান, বাজারে সয়াবিন তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সরকারি ভাবে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৮০ টাকা ও পাম অয়েলের দাম ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা সভায় জানান, বিগত মাসে জেলায় সচেতনতা বৃদ্ধিমূলক ৩৪টি উঠান বৈঠক হয়েছে এবং তিনটি বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, এক শ্রেণির ব্যবসায়ী দাম বৃদ্ধির অজুহাতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। বাজারে পুরানো দামে কেনা সয়াবিন তেলের বোতলের লেভেলে দাম পরিবর্তন করে বেশি দামে বিক্রির প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে, যা আইনের সুস্পষ্ট লংঘন। তিনি বলেন, বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর, কৃষি বিপণন দপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইলকোর্ট পরিচালনার সাথে সাথে বাজার নিয়মিত মনিটরিং করা হবে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয় , খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত এপ্রিল মাসে ১৭৩ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত মার্চ মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ১৬টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে এপ্রিল মাসে ১৩২ টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলা হতে ১৩টি কম ।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

জামান / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার