শ্রীপুরে মা দিবসে ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মা দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুণ গ্রামে আট শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ককশীটে ‘মা’ লেখা প্রতীকসজ্জিত ছিল ক্যাম্পের চারপাশ। রোববার (৮ মে) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৭ জন চিকিৎসক ব্যবস্থাপত্র প্রদানের মাধ্যমে রোগীদের এ সেবা দেন।
নান্দিয়াসাঙ্গুণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন স্থানীয় সুফী মো. খসরু ভূঁইয়া। আহনাফ ফাউন্ডেশনের ব্যানারে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালের চিকিৎসকগণ বিনামূল্যে রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
আল হেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসাইন জানান, মেডিসিন, কিডনী, দন্ত, গাইনী ও শিশু বিশেষজ্ঞসহ মোট সাতজন চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। তৃণমূলের দরিদ্র, অসহায় মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে তারা সেবা দিতে বিনামুল্যের মেডিক্যাল ক্যাম্প করেন। ক্যাম্পে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
চিকিৎসা নেওয়া মো. সিরাজুল হক (৭০) জানান, উন্নত চিকিৎসাসেবার জন্য থানা সদর বা জেলা সদরে যাওয়ার সক্ষমতা তার নেই। এরকম গ্রামের অনেক মানুষ রয়েছে। নিয়মিত এরকম মেডিক্যাল ক্যাম্প করা হলে তৃণমূলের অসহায়দ, দরিদ্র মানুষ উপকৃত হবে। এরকম মেডিক্যাল ক্যাম্পড
ক্যাম্পের আয়োজক সুফী মো. খসরু ভূঁইয়া (৫৮) জানান, মানুষকে নিজ নিজ বাবা-মা’র সেবা করার জন্য তিনি দুই যুগের বেশি সময় কাজ করছন। নিজ গ্রামসহ দেশের বিভিন্ন এলাকার শয্যাশায়ী বৃদ্ধ বাবা-মা’র সেবা করে পরিবারের লোকদের তা উপলব্ধি করানোর চেষ্টা করেন। তিনি বলেন, শ্রীপুরের বরমী এলাকার একজন মা’কে শিক্ষিত ছেলেরা অসুস্থ অবস্থায় ছাগলের সাথে রেখে দিয়েছিলেন। খবর শোনে তিনি সেখান থেকে পাঁচা দুর্গন্ধযুক্ত কাপড়চোপর পরিষ্কার পরিচ্ছন্ন করেন। কয়েকদিন নিয়মিত সেবা করার পর ওই বৃদ্ধ নারীর ছেলেরা সেবা করতে বাধ্য হন। এভাবেই তিনি অসহায় শয্যাশায়ী বাবা-মা’র পাশে নিজ সন্তানদের দাঁড়াতে বাধ্য করে আসছেন। ইহজগত ও পরজগতে মুক্তির উপায় বের করতে সন্তানের জন্য বাবা-মায়ের সেবার কোনো বিকল্প নেই। তিনি নিজেও বাবা-মায়ের সেবা করেছেন। বাবা-মার শেষ বয়সে বাবা-মা’র মল-মূত্র নিজ হাতে পরিষ্কার করে মানুষের সেবাদানের প্রতি তার আন্তরিকতা গড়ে ওঠে।
লেখক মোমিনুল ইসলাম বলেন, সক্ষম সকলকেই তাদের নিজ নিজ অভস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত। আলহেরা হাসপাতাল নিয়মিত এরকম মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন।
তার সাথে কমপক্ষে ৫০০ স্বেচ্ছাসেবী রয়েছেন। তাদের মধ্যে ঢাকা কলেজের সন্মান শ্রেণীর ছাত্র মোশতাক আহমেদ ফাহাদ ও নাদিমসহ তাদের মতো ত্রিশজন স্বেচাছাসেবী মেডিক্যাল ক্যাম্পে ছিলেন। তারা জানান, গত ১৫ বছর যাবত তিনিও এভাবে সেবা করছেন। এ সেবা থেকে বাবা-মা’র প্রতি সেবার মানসিকতা বৃদ্ধির পেয়েছে, মানবসেবায় উন্নত মনোভাব সৃষ্টি হয়েছে। আর তাদের সেবা দেখে সমাজের অন্যরাও উৎসাহিত হচ্ছে।
জামান / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান