কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে খাতা চুরির মামলা
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের গোডাউন থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ৭ বস্তা মূল খাতা ও লুজ শিট চুরি করে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার (৮ মে) কালীগঞ্জ আমলী আদালতে কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মামলাটি করেন, যার পিটিশন মামলা নং ৫৩/২২। মামলার আসামি করা হয়েছে সরকারি মাহতাব উদ্দীন কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা শাখার সাচিবিক বিদ্যা বিভাগের সরকারী অধ্যাপক ফয়লা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রকিবুল ইসলাম মিল্টন ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকার মৃত ওয়াজেদ মণ্ডলের ছেলে আব্দুল মজিদ মণ্ডলকে। মামলাটি তদন্ত করে ঝিনাইদহ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপারকে আগামী ২১ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট জাকারিয়া মিলন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রোববার সন্ধ্যায় জানান, আসামিরা পরস্পরের যোগসাজশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ব্যবসায় ব্যবস্থাপনা শাখার বোর্ড পরীক্ষার পর অবশিষ্ট মূল খাতা ও লুজ শিট চুরি করে বিক্রি করে দেন। এই খাতা ছাড়াও কয়েক বস্তা বই কলেজের দুই কর্মচারীর সামনে দিয়ে প্রকাশ্যে ভ্যানযোগে বহন করে নিয়ে যান।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, করোনা মহামারীর কারণে পরীক্ষা না হওয়া শিক্ষাবর্ষের খাতা কলেজের গোডাউনে রক্ষিত ছিল। সেগুলো রেজিস্টারভুক্ত না করে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মণ্ডলের সহায়তায় প্রধান আসামি রকিবুল ইসলাম মিল্টন বিক্রি করে দেন। খাতা চুরির ঘটনা জানার পরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি; বরং ঘটনাটি ধামাচাপা দেন। এ বিষয়ে অত্র দৈনিকে একটি অনুসন্ধানমূলক তথ্যভিত্তিক খবর প্রকাশিত হলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কলেজ অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানকে জিডি করার পরামর্শ দেয়। বোর্ডের পরামর্শে কালীগঞ্জ থানায় জিডি করতে গেলে থানা জিডি গ্রহণ করেনি। ফলে আদালতে মামলা করতে বাধ্য হন। মামলায় কলেজে চাকরিরত ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে সাক্ষী করা হয়েছে।
কলেজের অফিস সহায়ক ও মামলার সাক্ষী শরিফুল ইসলাম জানান, ২০১৮ ও ২০১৯ সালে বেঁচে যাওয়া খাতার সঙ্গে বোর্ডের বইগুলো মিল্টন স্যার নিজের বাসায় নিয়ে যান। একই কথা বলেন অফিস সহায়ক ও আরেক সাক্ষী আমির হোসেন।
মামলার আরজিতে আরো উল্লেখ করা হয়, সাচিবিক বিদ্যা বিভাগের সরকারী অধ্যাপক রকিবুল ইসলাম মিল্টন বহু কেলেংকারীর হোতা। কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে মার্কশিটের ফটোকপি দেয়ার কথা বলে টাকা নেন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। অ্যাসাইনমেন্ট জমা দিতেও টাকা নেন তিনি।
কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মামলার বিষয়ে জানান, খাতা গায়েবের বিষয়টি আমি পত্রিকা মারফত ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে অবগত হয়ে মামলা করি। খাতা চুরির বিষয়টি সত্য।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু