ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চেনা রূপে ফিরছে ঢাকা

রাজধানীর বিভিন্ন সড়কে যানজট 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৫-২০২২ দুপুর ১:৩৭

ঈদের ছুটি শেষে গতকাল রোববার (৮ মে) থেকেই সরব হতে থাকে রাজধানী ঢাকা। তবে আজ পুরোদমে চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। ঈদের ছুটির আগের মতো সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। অন্যদিকে, অফিসগামী যাত্রীদের সকাল থেকেই বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া গণপরিবহনের ভেতরেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের ছুটির দিনগুলোতে এমন দৃশ্য দেখা যায়নি।

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার রাস্তায় তেমন গণপরিবহনের দেখা মিলত না। তবে গত শনিবার থেকে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হলেও সোমবার (৯ মে) সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে বাসের দাপট চলছে। এছাড়া রোববার থেকে রাজধানীসহ একযোগে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। ফলে সকাল থেকে শিক্ষার্থীরা দলবেঁধে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন। অনেক অভিভাবক ব্যক্তিগত গাড়িতে করে ছেলে-মেয়েদের স্কুলে পৌঁছে দিচ্ছেন, এতে রাস্তায় চাপ আরো বেড়েছে।

সরেজমিন দেখা যায়, রাস্তায় বাসের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল, রিকসা, সিএনজি ও প্রাইভেটকারের সংখ্যা বেড়েছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সড়কগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। তবে তা এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে রয়েছে। বেশিরভাগ সড়কে থেমে থেমে যানচলাচল করছে। সোমবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পল্টন ও গুলিস্তান এলাকায় এমন চিত্র দেখা যায়।

ঢাকায় ঈদের ছুটিতে বাস চালানো কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (৭ মে) পর্যন্ত রাজধানীর রাস্তা ফাঁকা ছিল। মূলত রোববার থেকে রাস্তায় বাসের সংখ্যা বাড়তে থাকে। আর সোমবার এসে তা স্বাভাবিক রূপ নেয়। তবে এই সপ্তাহে তেমন যানজট দেখা যাবে না। আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস থেকে আগের রূপে ফিরবে ঢাকা।

কারণ হিসেবে তারা বলছেন, ঈদের পর কর্মজীবী মানুষ ঢাকায় ফিরেছেন। অনেকের পরিবার এখনো গ্রামে। স্কুল-কলেজ খুলে যাওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে তারাও ঢাকায় ফিরবেন। এ কারণে আগামী সপ্তাহ থেকে সড়কে গাড়ির চাপ আরো বাড়বে।

এদিকে ঈদের ছুটিতে বন্ধ থাকার পর আবারো খুলতে শুরু করেছে রাজধানীর শপিংমলগুলো। শপিংমলে ক্রেতাদের তেমন ভিড় না থাকলেও মানুষের আনাগোনা বাড়ছে। বিক্রেতারা বলছেন, এই মাসে বিপণিবিতানগুলোতে তেমন ক্রেতা থাকবে না। কারণ, ঈদে প্রায় সবাই শপিং করেছেন। আগামী মাসের শুরু থেকে ক্রেতার সংখ্যা আবার বাড়তে থাকবে বলে আশা তাদের।

কাকরাইল মোড়ে দায়িত্বরত সার্জেন্ট জানান, গতকাল (রোববার) থেকে অফিস খুলেছে। তাই রাস্তায় গাড়ির চাপও বেড়েছে। আজ রাস্তায় ভালোই গাড়ির চাপ আছে। আগামী কয়েক দিনে রাস্তায় গাড়ির চাপ আরো বাড়বে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব