ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে কলেজছাত্রী প্রেমিকার অবস্থান


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ৪:৮

গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অবস্থান করছেন এক কলেজছাত্রী। শুক্রবার (৬ মে) বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের প্রেমিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন ওই ছাত্রী। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক জাহাঙ্গীর বাড়ি থেকে পালিয়ে তার কর্মস্থল চট্টগ্রাম পুলিশ লাইনসে চলে যান।   

প্রেমিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চট্টগ্রাম পুলিশ লাইনসে কর্মরত। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মোহাম্মদ ছাত্তার ঢালীর ছেলে। প্রেমিকা তামান্না পালোয়ান একই ইউনিয়নের পাশের ধামলই গ্রামের জসিম উদ্দিন পালোয়ানের মেয়ে। তিনি ঠাকুরগাঁও টেকনিক্যাল কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের অনার্স (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

কলেজছাত্রী তামান্না পালোয়ান জানান, দীর্ঘ ৪-৫ বছর যাবৎ পুলিশ সদস্য জাহাঙ্গীরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। ঈদের ছুটিতে বাড়িতে এসে জাহাঙ্গীর আমার সাথে যোগাযোগ করে। আমি তাকে বিয়ের কথা বললে সে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে আমি তার বাড়িতে চলে আসি। আজ পাঁচ দিন কোনোরকমে খেয়ে না খেয়ে দিন পার করছি। এতে শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ছি। প্রেমিক জাহাঙ্গীরের বাড়ি থেকে আমার লাশ যাবে। সে আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়িতেই অবস্থান করব।  

অভিযুক্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, তামান্নার সাথে ফেসবুকে আমার পরিচয়। বিভিন্ন সময় তার সাথে ফেসবুক মেসেঞ্জারে আমার চ্যাটিং হতো। এই থেকে প্রেমের দাবি নিয়ে বিয়ের দাবিতে সে আমার বাড়িতে অবস্থান করছে। 

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আলম খান জানান, এ বিষয়ে দুই পরিবারের সদস্যদের নিয়ে বসা হয়েছিল। ছেলের পরিবারের পক্ষ থেকে আশানুরূপ কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশ সদস্যর বাড়িতে কলেজছাত্রী বিয়ের দাবিতে অবস্থানের কোনো ঘটনা আমার জানা নেই। এ ধরনের ঘটনার কোনো অভিযোগ থানায় আসেনি।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা