ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জেগে উঠেছে চাষির সবুজ পাতার সোনালী সপ্ন


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ৪:৯

সোনালী আঁশ পাটের জন্য বিখ্যাত ফরিদপুরের মধ্যে সদরপুর উপজেলা অন্যতম। উপজেলার ৯ ইউনিয়নে এ বছর ব্যাপকহারে পাট চাষ হয়েছে। গত দুই বছর পাটের চড়া মূল্য পাওয়ায় দিন দিন পাট চাষের দিকে ঝুঁকছেন এ অঞ্চলের চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে পাটের বাম্পার ফলন হবে বলে আশাবাদী চাষিরা।

পাটচাষিরা জানান, বীজ বপনের পর প্রায় তিন মাস পরিচর্যার পর পাট কাটার উপযুক্ত হয়। তারপর পানিতে পচাতে হয় এবং আঁশ ছাড়িয়ে রোদে শুকানোর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়। পাটবীজ বপন থেকে আঁশ ছাড়নো পর্যন্ত প্রতি বিষা জমিতে খরচ হয় প্রায় ১৫-১৬ হাজার টাকা।

পাট ব্যবসায়ী ছামাদ মোল্যা বলেন, দাম কম থাকায় চাষিরা পাট চাষে অনীহা প্রকাশ করতেন। গত দুই বছর দাম বৃদ্ধি পাওয়ায় এ বছর উপজেলায় ব্যাপকভাবে পাট চাষ করেছেন চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায় জানান, এ বছর উপজেলায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আমরা কৃষি অফিস থেকে কৃষদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করেছি। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে পাটচাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার