ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিলেট-তামাবিল মহা সড়কে ১ঘন্টার ব্যবধানে ২ সড়ক দূর্ঘটনা: আহত ৬


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ১০-৫-২০২২ বিকাল ৫:৫৬

 সিলেট-তামাবিল মহা সড়কে ১ঘন্টার ব্যবধানে ২ সড়ক দূর্ঘটনায় ৬জন আহত হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৬ কার যাত্রী। ১০ মে মঙ্গলবার দুপর দেড়টায় সিলেট হতে ছেড়ে আসা পর্যটকবাহী একটি প্রাইভেট কার সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দূর্ঘটনায় প্রাইভেটকারের ৬যাত্রী আহত হন। স্থানীয়রা ও থানা পুলিশের সদস্যরা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্সে প্রেরণ করে। আহতদের মধ্যে ৫জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়। একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে এঘটনার ১ঘন্টার পরই উপজেলার শ্রীপুর গুচ্ছগ্রাম এলাকায় পার্কিং করা কয়লা বোঝাই ট্রাক নিজে থেকেই খাদে পড়ে উল্টে যায়। এলাকাবাসী হোসেন আহমদ, ইউছুফ আলী সহ অনেকেই জানান বৃষ্টির জন্য রাস্তা পিচ্ছিল এবং কারগতী ছিল বেশি। যার ফলে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান কারের যাত্রীরা। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌছে আহতদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ