সীতাকুণ্ডে দুই হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে দুই হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী ও এক শিশুকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। গতকাল বুধবার (২৩ জুন) রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার পৌরসভা বাসস্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ রোহিঙ্গা দুই নারী ও তাদের সাথে থাকা একটি শিশুকে আটক করে সীতাকুণ্ড থানা পুলিশ। আটক সাবেকুর নাহার ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা তার স্বামীকে দেখতে যাওয়ার জন্য কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে সীতাকুণ্ড বাসস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সাবেকুর নাহার (৩২) ও রশিদা খাতুনের (৪৮) গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় থাকা দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় সাবেকুর নাহারের সাথে থাকা নুরুল আফতারকে (৮) অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে পুলিশ। সাবেকুর নাহার ও রশিদা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ও অবৈধ অনুপ্রবেশের মামলা করা হরেছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বুধবার রাতে বাসস্টেশন এলাকায় রোহিঙ্গা দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করি। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুধে মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহনের পর তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied