বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির ধাক্কায় ইঞ্জিনিয়ার নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। জাহিদুল টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকায় মো. সিরাজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৫নং ব্রিজের কাছে চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল বগুড়ায় একটি ফার্মে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জাহিদুল সকালে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে টাঙ্গাইল আসার সময় মহাসড়কের চর ভাবলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied