১০০ বিলিয়ন পণ্য বিতরণের রেকর্ড চীনের কুরিয়ার খাতে
২০২১ সালে চীনজুড়ে ১০০ বিলিয়ন পণ্য বিতরণের রেকর্ড স্পর্শ করেছে চীনা কুরিয়ার সেবাখাতের প্রতিষ্ঠানগুলো। রাষ্ট্রীয় স্টেট পোস্ট ব্যুরো –এসপিবি বলছে, এই পণ্য বিতরণের পরিমাণ ২০২০ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি।
এসপিবি প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, গেল বছরে চীনের অভ্যন্তরে বিতরণ করা হয় ১০৮ দশমিক ৩ বিলিয়ন বিভিন্ন রকমের পণ্যের প্যাকেজ। অভ্যন্তরীণ এই পণ্য বিতরণের পরিমাণ তার আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৯ শতাংশ বেশি।
এদিকে, পণ্য বিতরণ করে কুরিয়ার খাতে বেড়েছে অর্থের প্রবাহও। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে পণ্য বিতরণ করে ১ দশমিক শূন্য তিন ট্রিলিয়ন ইউয়ান বা ১৬০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ব্যবসা করে প্রতিষ্ঠানগুলো। এই অর্থের পরিমাণ তার আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৫ শতাংশ বেশি।
এসপিবির প্রতিবেদনে বলা হয়, বাজারে পণ্য বিতরণের পরিমাণ যেমন বাড়ছে তেমনি বাড়ছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুণগত মান বজায় রাখার প্রতিযোগিতাও। তবে করোনা পরিস্থিতির কারণে অন্যান্য খাতের মতো পণ্য বিতরণের কুরিয়ার খাতেও অনিশ্চয়তা কিছুটা বেড়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এমএসএম / এমএসএম
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
Link Copied