ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তুলতে পারছেন না চাষিরা


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১২-৫-২০২২ বিকাল ৫:৩৫

গাজীপুরের শ্রীপুরে চলতি মৌসুমে বোরো আবাদ ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিকের তুলনায় চাষির সংখ্যা বেশি হওয়ায় শ্রমের মূল্যও প্রায় দ্বিগুণ গুনতে হচ্ছে কৃষককে। শ্রমিক সংকটে অনেকে বাধ্য হয়ে নিজের পরিবারের সদস্যদের নিয়ে ফসলের মাঠে ধান কাটছেন। অনেক কৃষক আবার বাড়তি শ্রমমূল্য দিয়ে ক্ষেতের ধান কেটে বাড়িতে নিচ্ছেন। এতে উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষকেরা বলছেন, মৌসুমের শুরুতেই ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ায় সেচ কাজে ব্যয় বৃদ্ধি পেয়েছে। সব প্রকার সার কীটনাশকের দামও বেড়েছে কয়েক দফায়। আগের তুলনায় ধান চাষে খরচ হচ্ছে প্রায় দ্বিগুণ। জীবনযাত্রার মানের ব্যয় বৃদ্ধি পাওয়ায় জীবিকার তাগিদে শ্রমিকেরা ভিন্ন ভিন্ন পেশা বেছে নিয়েছেন। ধানকাটা এবং লাগানোর কাজ হয় শুধু মৌসুম এলেই। ধান কাটার শ্রমিকেরা ভিন্ন ভিন্ন পেশা বেছে নেয়ায় ধান কাটা শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তাই মৌসুম আসলে এমন সংকটে পড়তে হয়।

শ্রমিকেরা বলছেন, এক লিটার তেল কিনতে ২০০ টাকা লাগে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয় আমাদের। তাই এক হাজার টাকা দৈনিক মজুরি না দিলে আমাদের পোষে না।

শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের কৃষক খালেদা আক্তার বলেন, কামলা (শ্রমিক) নিলে আমরা খেতে পারিনা, আর আমরা খেলে কামলা নিতে পারি না। পেটতো বাঁচাতে হবে। সরকার ধান কাটা, রোপণের জন্য মেশিন দেয়। কিন্তু, আমরা এখনও এগুলো পাইনি। আমরা কী এসব পাব না?

একই গ্রামের কৃষক লাল মিয়া সরকার বলেন, পাকিতে (বিঘা) ১২ মন বা ১৪ মন ধান পাওয়া যায়। বর্গা করায় জমির মালিককে অর্ধেক দিতে হচ্ছে। ৬ বা ৭ মণ ধান পেলে খরচ বেশি হয়ে যায়। এখন কামলাও পাওয়া যায় না। এক হাজার টাকা রোজ বা প্রতি বিঘায় ৭ হাজার টাকা খরচে কামলা দিয়ে ধান কাটানোর ক্ষমতা আমাদের নাই। ধান কাটার জন্য সরকারিভাবে মেশিন পেলে আমাদের অনেক উপকার হতো।

বরমী গ্রামের কৃষক সাহাব উদ্দিন চুক্তিতে জমি নিয়ে বোরো আবাদ করেছেন। ১০ মণ ধান পেলে জমির মালিককে দিতে হবে চার মণ। উৎপাদন খরচতো দূরের কথা আবাদ করে আটকে গিয়েছি। স্বামী-স্ত্রী মিলে বাধ্য হয়ে জমির ধান কেটে নিচ্ছি।

উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন জানান, অনেকেই খোঁজাখুজি করছেন। ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। তিন বিঘা জমির ধান কাটতে দুইদিন খোঁজ করে শ্রমিক পয়েছেন। বিঘা প্রতি ৬ হাজার টাকায় শ্রমিক পেয়েছেন। ধান কাটা শ্রমিকের বাজার বিঘা প্রতি ৭ হাজার টাকা।


শ্রীপুর পৌরসভার উত্তরপাড়া এলাকার নাহিদ জানায়, সে স্থানীয় গাড়ারন মাদ্রাসার ছাত্র। প্রতি বিঘা (৩৫ শতক) সাড়ে ৬ হাজার টাকায় জমির ধান কাটার শ্রমিক না পাওয়ায় বাবা, ভাই মিলে ধান কাটছে। এতে তাদের সময় বেশি লাগছে। শ্রমিক পাওয়া গেলেও সিরিয়াল দিয়ে তিদনদিন পর পাওয়া যাচ্ছে। 


৭০ শতক জমিতে বোরো আবাদ করেছেন রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামের নাজিম উদ্দিন মাষ্টার। ৭ থেকে ৯’শ টাকা রোজ শ্রমিকের মজুরী। শ্রমিক পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও মজুরী বেশি হওয়ায় পরিবার পরিজন, ভাই-ভাতিজা নিয়ে প্রতিদিন একটু একটু করে ধান কাটছি।
গোসিঙ্গা গ্রামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাইম হোসেন বলেন, দু’দিন স্কুল বাদ দিয়ে মামাতো চাচাতো ভাইদের নিয়ে বাবার সাথে ৫৫ শতক জমির ধান কেটেছি।

কুড়িগ্রাম থেকে আসা ধান কাটার শ্রমিক মোহাম্মদ আলী জানান, ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ধান কাটার কাজ করে দিনে এক হাজার থেকে ১২’শ টাকা পাওয়া যায়। উচ্চমুল্যের বাজারে চাষীরা মজুরী বেশি বললেও এ উপার্জনে আমাদের ধান কাটা শ্রমিকদের সংসার চলে না।

ধান কাটা শ্রমিক রমজান আলী জানান, ধান কাটার পুরো মৌসুম শুরু হয়েছে। ধান কাটার শ্রমিক যদি থাকে ১’শ কৃষক থাকে তিন হাজার। বাজারে সকল কিছুর মুল্য বেশি। আমরাও শ্রমের বেশি মুল্য না নিলে স্ত্রী-সন্তান নিয়ে চলতে পারি না।

শ্রীপুর উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ জাহান খান জানান, এ বছর শ্রীপুর উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১ হাজার ৬৫০ হেক্টর। এখনো পর্যন্ত পাকা ধানের ২৫ শতাংশ কাটা হয়েছে। ফলন ভালো হওয়ায় প্রতি হেক্টরে সাড়ে তিন মেট্রিক টন করে ফলন হয়েছে।  

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে ধান কাটা শ্রমিকের সংকট রয়েছে। সরকারিভাবে সমন্বিত উপায়ে ধান কাটা যন্ত্রের ওপর ৫০ ভাগ ভর্তুকি দেওয়া হয়। গাজীপুরের আবাদি জমিগুলো খন্ড খন্ড। হাওড় অঞ্চলে একত্রিত জমি হওয়ায় সেখানে ধান কাটা যন্ত্র সমন্বিতভাবে বেশি ব্যবহার হচ্ছে। ইতোমধ্যে পাওয়ার টিলার ভর্তুকির মাধ্যমে চাষের আওতায় এসেছে।

তিনি বলেন, এবার বোরো আবাদে জেলা সদর, কালিয়াকৈর, কালীগঞ্জ উপজেলায় আশপাশের নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় ৫’শ হেক্টর জমির ফসল আগাম কাটতে হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার জেলায় সর্বমোট এক হাজার ৭’শ ৪০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি ধান কেটে ফেলা হয়েছে।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা