ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরগঞ্জে সাংবাদিকদের মিলন মেলা অনু্ষ্ঠিত


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ১২-৫-২০২২ রাত ১০:৪৫

"অপসাংবাদিকতা রুখব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবন্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাংবাদিক মিলন মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়াম হল রুমে সাংবাদিক মিলন মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আরাফুল আলম সরকার, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আফরুজা বারী, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে এম রেজাউল হক, সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন , সাংবাদিক হাবিবুর রহমান হবি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ। এর আগে একটি র‍্যালি প্রেসক্লাব কার্যালয় হতে বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ শেষে অডিটরিয়ামে উপস্থিত হয়। বক্তাগণ বলেন সাংবাদিকতা ও সংবাদপত্র সমাজের বাতিঘর এবং দর্পণ। তাই অপসাংবাদিকতা রুখতে হবে। সাংবাদিকের কাজ হল সত্যকে সামনে তুলে ধরা। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাংবাদিকতা করতে হবে। 

এমএসএম / এমএসএম

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২