ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চকবাজারে অটোরিকসার ধাক্কায় যুবক নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ১০:১৫

রাজধানীর চকবাজারের আলী ঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকসার ধাক্কায় খোরশেদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
 
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সরকার জানান, আলী ঘাট মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন খোরশেদ। এ সময় ওই রাস্তা দিয়ে শাহ আলম নামে এক অটোচালক গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তার পেছনে মোটরসাইকেলে চালিয়ে একজন ট্রাফিক সার্জেন্টকে আসতে দেখে সে ভাবে, হয়তো তার গাড়ি আটকাতে আসছেন। এজন্য সে তাড়াহুড়ো করে গাড়ি চালাতে থাকে। আলী ঘাট মোড়ে পথচারী খোরশেদের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয় সে। পরে আশপাশের লোকজন এসে তাকে ওই চালকের গাড়িতে করেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই রাজিব কুমার আরো জানান, শাহ আলম পুলিশ হেফাজতে রয়েছে। তার গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব