গ্যাসলাইন বিস্ফোরনে দ্বগ্ধ যুবক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস লাইন বিস্ফোরনের ঘটনায় দ্বগ্ধ যুবক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে বাড়ীর মালিকের ভয়ে দিশেহারা হয়ে ঘটনার ১২দিন পর গতকাল বৃহস্পতিবার (১২ই-মে) বিকেলে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন দ্বগ্ধ রবি মিয়ার স্ত্রী মুক্তা।
এদিকে গত শনিবার (৩০শে-এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইাল ইউনিয়নের ডহরগাঁও এলাকার বাড়ির মালিক আছিয়ার অবহেলায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ লিক হয়ে বিস্ফোরণের ঘটনায় রবি মিয়া (৩৫) দ্বগ্ধ হয়েছে বলে অভিযোগ করেন।
দ্বগ্ধ রবি মিয়া, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার খিচা এলাকার আব্দুল আজিজের ছেলে।
থানার অভিযোগ সূত্রে রবি মিয়ার স্ত্রী মুক্তা বেগম জানান, জীবিকার তাগিদে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার আছিয়া বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির মালিক আছিয়া দীর্ঘ সময় ধরে অবৈধ সংযোগ নিয়ে তার আরো ভাড়াটিয়াদের মাঝে সরবরাহ করে আসছে। একইভাবে তাদের ভাড়া ঘরের ভেতর দিয়ে গ্যাস পাইপ নেয়৷ওই পাইপে লিক হলে তা বাড়ির মালিককে জানানো হয়। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। এতে বিরক্ত হয়ে তারা ভাড়া বাসা ছেড়ে দিতে চায়৷ কিন্তু বাড়ির মালিক আছিয়া বেগম চলতি মাস শেষ পর্যন্ত থাকতে বাধ্য করে৷
এতে গত ৩০ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে মশার কয়েল জ্বালাতে গেলে ওই গ্যাসপাইপের লিক থেকে বিস্ফোরণ ঘটে। এতে তার স্বামী রবি মিয়া আগুনে পুড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রবি মিয়াকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রবি মিয়া মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ব্যাপারে অভিযুক্ত বাড়ির মালিক আছিয়া বেগম বলেন, তারা স্বামী স্ত্রী নিজেরা ঝগড়া লেগে নিজেদের শরীলে নিজেরাই আগুন দিয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ধরনের অভিযোগ পেয়ে তা তদন্ত করছি। ঘটনায় জড়িত প্রমাণ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied