ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিষ্কার করা হবে : মাহবুব-উল আলম হানিফ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবুল আলম হানিফ এমপি।
তিনি বলেন, দল ভারী করার জন্য দলে জামায়াতের কোনো প্রেতাত্মাকে স্থান দেয়া যাবে না, বঙ্গবন্ধুর খুনিদের কোনো স্বজনদেরও দলের ভেতরে স্থান দেয়া যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশ্বে আজ বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চেনে। আমাদের নেত্রী দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে আলোকিত বাংলাদেশে রূপান্তর করেছেন।
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী এবং হত্যার চেষ্টাকারীদের বিষদাঁত উপড়ে ফেলা হবে। প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি বেঁচে আছেন। আমাদের প্রাণের নেত্রীকে হত্যার চেষ্টাকারীদের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরাই প্রতিহত করে দেবে। ২০০১ সালের পর বিএনপি-জামায়াত সরকারের আমলে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটিরি সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, মেজর জেনারেল (অব.) সুবীদ আলী ভূঁইয়া এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সেলিমা আহমাদ মেরী এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আ্যরমা দত্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন প্রমুখ।
এমএসএম / জামান
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied