ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিলেটের জাফলংয়ে ৭ম সিলেট জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ১৩-৫-২০২২ বিকাল ৭:৪৯
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ৭ম সিলেট জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ মে) দুপুরে নলজুড়ি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে এ স্কাউট সমাবেশের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। ‘শান্তিতে, দুর্যোগে, সেবায় স্কাউটিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (পোগ্রাম) মো. আতিকুজ্জামান রিপন।
 
সিলেট জেলা স্কাউটের সম্পাদক মকব্বির আলী ও সহকারী কমিশনার অ্যাডভোকেট জামাল উদ্দিন মাস্টারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউটের সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ারদী হোসেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুল আলম, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক সরোয়ার হোসেন ছেদু, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন খাঁন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালান কমিটির সভাপতি আব্দুল করিম রাসেলসহ স্কাউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
আয়োজিত এ স্কাউট সমাবেশে সিলেটের বিভিন্ন উপজেলার ৮০টি দল অংশগ্রহণ করে।

এমএসএম / জামান

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ