যুবজোট নেতা সালাম হত্যার প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও সমবেদনা কর্মসূচি পালন করেছে জাতীয় যুব জোট গাইবান্ধা জেলা শাখা। শনিবার (১৪ মে) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরের ২নং রেলগেটের জাসদ জেলা কার্যালয়ের সামনে মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় যুবজোট, গাইবান্ধা জেলা সভাপতি সুজন প্রসাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আদনান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গাইবান্ধা জেলার সভাপতি গোলাম মারুফ মনাসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, মাহবুব খান সোবাহানী সালাম ছিলেন দৌলতপুর উপজেলার সব ধরনের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মুখ। এই প্রতিবাদী কণ্ঠস্বর রুখে দিতেই সালামকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে। যেসব চিহ্নিত সন্ত্রাসী মাহবুব খান সোবাহানী সালামকে খুন করেছে এবং যারা এই হত্যাকাণ্ডে ইন্ধন জুগিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে মাহবুব খান সোবাহানী সালামকে কুপিয়ে জখম করা হয়। চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মাহবুবের মৃত্যু হয়। নিহত মাহবুব খান সোবাহানী সালাম আমদহ গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা জাসদ যুবজোটের সাধারণ সম্পাদক ছিলেন।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied