ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে কৃষিতে ভাগ্যবদল : যুবকের মুখে সুখের হাসি


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২৪-৬-২০২১ রাত ৯:১৭
টানা এক যুগ খেলেছি ইউনিয়ন পর্যায়ের ক্রিকেট পাড়ার বড় দলে। ইচ্ছা ছিল বিকেএসপিতে ভর্তি হয়ে এক সময় দেশের জাতীয় দলে খেলব। কিন্তু বাবা মারা গেলে সে আশা অপূর্ণ থেকে যায়।পরিবারের চাপ পড়ল নিজের কাঁধে। কী করব ভেবে না পেয়ে এক সময় শুরু করলাম স্বল্প পরিসরে চাষাবাদ। যদিও পেশাটা আমার কাছে অন্য দশটি পেশার থেকে বেশি মূল্যবান।
 
বাবার রেখে যাওয়া কয়েক বিঘা জমিসহ আরো কয়েক বিঘা জমি বর্গা নিয়ে শুরু করি চাষাবাদ। দ্বিতীয় বছরেই মাশাল্লা ভালো লাভের মুখ দেখায় আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ। পরের বছর প্রায় ৪ বিঘা জমিতে শুরু করি চাষাবাদ। বাজারে দাম ভালো পাওয়ায় লাভ গুনেছি বেশ। এখন চাষাবাদই আমার সব, সারাক্ষণই ক্ষেতে পড়ে থাকি আর বাড়িতে শুধু নিয়ম মেনে আসা-যাওয়া করি। এ বছর প্রায় ৪ বিঘা জমিতে করেছি লাউয়ের চাষ এবং দেড় বিঘা জমিতে করেছি পেঁপে চাষ। ফলন ভালো হয়েছে আল হামদুলিল্লাহ। বাজারে দামও পাওয়া যাচ্ছে বেশ।
 
কথাগুলো দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক সকালের সময়ের সিংগাইর প্রতিনিধি মিজানুর রহমানের স্বাক্ষাৎকারে বলছেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের মৃত আলতাফ খানের ছেলে সানোয়ার হোসেন (৩৫)।
 
সানোয়ার বলেন, এ বছর প্রায় ৪ বিঘা জমিতে করেছি লাউয়ের চাষ এবং দেড় বিঘা জমিতে করেছি পেঁপের চাষ। বাজারে প্রতিটি লাউ বর্তমানে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, পেঁপে পাইকারি ১০-১৫ টাকা এবং খুচরা ১৫-২৫ টাকা কেজিতে বিক্রি করছি। পরের বছর জমির পরিমাণ আরো বাড়ানো হবে বলে তিনি জানান।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত