ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ব্যবসায়ী রকিবুল হত্যাকাণ্ডে মামলা দায়ের, ২ ইউপি মেম্বার আটক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:১৮

খুলনার ফুলতলার ব্যবসায়ী খুনের ঘটনায় অভয়নগর থানায় মামলা দায়ের করা  হয়েছে। গতকাল শনিবার (১৪ মে) নিহত রকিবুলের মা রহিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন। এর আগে এ ঘটনায় দুজন মেম্বরকে আটক করেছে পুলিশ। নিহত রকিবুল ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক ছিলেন।

আটকৃতরা হলেন- অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য দামুখালী গ্রামের মিলন হালদার এবং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য দত্তগাতী গ্রামের সাইফুল ইসলাম মোল্যা। তাদের পুলিশ হেফাজাতে রাখা হয়েছে।

উলে­খ্য, গত বৃহস্পতিবার রাতে অভয়নগরের দত্তগাতী গ্রামে সন্ত্রাসীদের গুলিতে খুন হন রকিবুল। এ সময় তার স্ত্রী বর্ষা বেগম গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের একটি বাড়িতে বেড়াতে আসেন রকিবুল। রকিবুল আলকা গ্রামের মাহাবুব খন্দকারের ছেলে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি।

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ে তিনজনকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। নিয়োগে প্রায় ৩০ লাখ টাকার লেনদেন হয়। ওই লেনদেনে রকিবুল ইসলাম মোটা অংকের টাকা দাবি করেছিলেন। কিছুদিন আগে নিয়োগ পাওয়া ওই তিনজন বিদ্যালয়ে যোগদান করেন। টাকা নিতে তিনি দত্তগাতী গ্রামে যান। ওই টাকাকেন্দ্রিক বিরোধের জেরে তিনি খুন হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। রবিকুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে অভয়নগর ও ফুলতলা থানায় চারটি হত্যা ও কয়েকটি অস্ত্র মামলা আছে। স্ত্রী বর্ষাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়