ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অরক্ষিত রেলক্রসিং : গোপালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ অটোযাত্রীর


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১৫-৫-২০২২ বিকাল ৫:২১
টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই অটোযাত্রীর। শনিবার (১৪ মে) রাতে হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া সিগন্যালবিহীন অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের মোবারক হোসেনের ছেলে আ. খালেক (৫৫) এবং ভোলারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ শাহাদৎ হোসেন নান্নু (৮০)।  
 
জানা গেছে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভোলারপাড়া সিগন্যালবিহীন রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকসার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই যাত্রী আ. খালেক নিহত হন। এ ঘটনায় আহত অপর যাত্রী সৈয়দ শাহাদৎ হোসেন নান্নুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। চালকসহ অন্য যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন খবরটি নিশ্চিত করে জানান, রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জিআরপি থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা