ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রীয় শোকেও অর্ধন‌মিত করেনি জাতীয় পতাকা, আলোচনা-সমালোচনা ঝড়!


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২২ রাত ১১:১৩
টাঙ্গাই‌লের ভূঞাপু‌রে সরকার ঘো‌ষিত রাষ্ট্রীয় শো‌ক পালনের নি‌র্দেশ মা‌নে‌নি ফলদা শেহাব উদ্দিন ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। এ‌দি‌নে শিক্ষা প্রতিষ্ঠা‌নের জাতীয় পতাকা অর্ধন‌মিত রাখার নি‌র্দেশনা থাক‌লেও তা করা হয়‌নি। শ‌নিবার ফলদা শেহাব উদ্দিন ডিগ্রি কলেজের জাতীয় পতাকা অর্ধন‌মিত করা হয়‌নি। এনিয়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা-সমালোচনার ঝড়।
 
জানা গেছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শ‌নিবার (১৪ মে) দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে প্রজ্ঞাপন জারি করে।
 
ত‌বে সরকা‌রি আ‌দেশ পাল‌নে পালনে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠা‌নের জন‌্য বাধ্যতামূলক হলেও জাতীয় পতাকা অর্ধনমিত রা‌খে‌নি ফলদা শেহাব উদ্দিন ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, কোন দিব‌সেও ক‌লে‌জের জাতীয় পতাকা নিয়ম অনুযায়ী টাঙা‌নো হয় না। এছাড়া নিয়‌মিত ক‌লে‌জে ক্লাশ কার্যক্রম নেই। 
 
ফলদা শেহাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ‌্যক্ষ শামছুল আলম জানান, সকা‌লে বৃষ্টি থাকায় ক‌লে‌জে বিদ‌্যুত ও নেটওয়ার্ক সং‌যোগ না থাকায় প্রজ্ঞাপন‌টি দেখ‌তে পা‌রেনি। ত‌বে দুপুর দেড়টা পর্যন্ত প্রতিষ্ঠার খোলা ছিল। 
 
উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম ব‌লেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকা‌রি নি‌র্দেশনা না মান‌লে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। 
 
এ ব্যাপারে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, রাষ্ট্রীয় শোক পাল‌নে সরকা‌রি বেসরকা‌রি ও শিক্ষা প্রতিষ্ঠা‌নে জাতীয় পতাকা অর্ধন‌মিত রাখ‌তে প্রজ্ঞাপন জা‌রি করা হয়। শিহাব উ‌দ্দিন ডিগ্রী ক‌লে‌জে জাতীয় পতাকা অর্ধন‌মিত রাখা না হ‌লে তদন্তপূর্বক ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার