ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

খুলনার বটিয়াঘাটায় দুই বোনকে হাত-মুখ বেঁধে গণধর্ষণ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ১:৫

শনিবার মধ্যরাতে উপজেলার ফুলতলায় নিজ বাড়িতে  ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে রবিবার রাত ৮টার দিকে তাদের হাসপাতালে নেওয়া হলে ঘটনাটি জানাজানি হয়। এদের মধ্যে একজন ১৩ বছর বয়সী স্কুল ছাত্রী ও অপরজন ২৪ বছর বয়সী স্বামী পরিত্যক্তা নারী। এ স্বামী পরিত্যক্তার ২২ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সম্পর্কে তারা দু’জন খালাতো বোন।

স্কুল ছাত্রীর মা বলেন, শনিবার বিকেলে আমি বোনের বাড়ি ডুমুরিয়াতে গিয়েছিলাম। আমার স্বামী বাগেরহাটে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এ সময় বাড়িতে ওরা দুই বোন ছিলেন। মধ্যরাতে ৭ জন আমাদের বাড়িতে আসেন। সেখান থেকে কয়েকজন ঘরে গিয়ে দুই বোনের হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এ সময় ঘরের বাইরে পাহারায় ছিল আরও কয়েকজন। পরে ভোর রাতে মেয়ে আমাকে ফোনে কান্নাকাটি করে ঘটনাটি জানায়। অতঃপর বাড়িতে এসে ছোট মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। ঘটনার সময় বড় মেয়ের সন্তানের গলায় ছুরি ধরা ছাড়াও তাকে পানিতে ডুবিয়ে রাখাও হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড় মেয়ে সেখানে ছেলে নিয়ে আছে। সেও বেশ অসুস্থ।

বটিয়াঘাটা থানার তদন্ত পরিদর্শক মোঃ জাহিদুর রহমান বলেন, ধর্ষণের ঘটনাটি জানতে পেরে আমি নিজে হাসপাতালে এসেছি। তাদের সাথে কথা বলছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়