ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় '৬৮ ব্যাচের বন্ধুদের দোয়া মাহফিল


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-৫-২০২২ বিকাল ৬:৯

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে'র '৬৮ ব্যাচের প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে সহপাঠী বন্ধুরা। টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিকাল চারটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি '৬৮ (ব্যাচ) ফোরামের সভাপতি টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজমে আলম এর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আব্দুল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জেলা রেজিস্ট্রার রফিকুল ইসলাম বাবু, কাস্টমসের সাবেক সুপারেন্টেন্ড মাহমুদ লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সহকারী পরিচালক আবুল কাশেম, সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন খান, দেশবরেণ্য প্রকৌশলী মীর রেজাউল করিম'সহ অন্যান্যরা। '৬৮ ফোরামের বন্ধুরা তাদের স্কুল জীবনের স্মৃতি, বর্ণাঢ্য কর্মময় জীবন ও প্রয়াত বন্ধুদের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। এরপর প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় ও জীবিত বন্ধুদের পরিবারের জন্য দোয়া করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার