কেশবপুরে ঐতিহাসিক ১৭ মে স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা
যশোরের কেশবপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি প্রমুখ।
উল্লেখ্য, ১৯৮১ সাল ১৭ মে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন। দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন শেষে স্বদেশের মাটিতে পা রাখেন তিনি। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। সেদিন বিদেশে থাকার কারণে বেঁচে যান জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধুর হত্যার পর দিশাহীন বিভক্ত আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হয়ে বঙ্গবন্ধুকন্যা বাংলার মাটিতে ফিরে আসেন এবং আওয়ামী লীগের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।
দেশের মাটিতে ফেরার পর থেকে এই দীর্ঘ ৪২ বছরের সফল পথচলার মাঝে নিজেকে আলোয় আলোকিত করার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিকে শক্তিশালী করে বিশ্বের মাঝে হয়ে উঠেছেন বাংলাদেশের আপসহীন নেত্রী শেখ হাসিনা।
এমএসএম / জামান
ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ
হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু
নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা
মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ
নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড
অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা
দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা