মেঘনায় বাগদা চিংড়ির রেনু পোনা ধরতে গিয়ে জেলে নিখোঁজ
ভোলার তজুমদ্দিন উপজেলায় বাগদা চিংড়ির রেনু ধরতে গিয়ে মেঘনা নদীতে ডুবে মো. মঞ্জু (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছে মাছ শিকারে গেলে নিখোঁজ হন তিনি।
পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে নিখোঁজ জেলে মঞ্জুর সন্ধান চালানো হচ্ছে। জেলে মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে।
জানা গেছে, আজ (বুধবার) সকালে উপজেলার মেঘনার স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছাকাছি মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেনু শিকার করছিলেন মজনু। হঠাৎ মেঘনার স্রোতের টানে মাঝ নদীতে ভেসে যান তিনি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশের মাধ্যমে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিম নিখোঁজ জেলে মঞ্জুকে উদ্ধার অভিযান চালাচ্ছে।
তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. কামরুল ইসলাম জাকির জানান, মেঘনায় জেলে নিখোঁজের খবর পেয়ে আমাদের একটি টিম নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিমকে অবহিত করেছি। তাদের ডুবুরির মাধ্যমে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন