সুন্দরগঞ্জে ধান ও খড়ের দখলে সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঁচা-পাকা সড়কগুলো এখন বোরো ধান ও খড়ের দখলে। বোরো ধান মাড়াই ও খড় শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে ব্যস্ততম সড়কগুলো। এ কারনে প্রতিদিন ঘটছে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। গত দুই সপ্তাহের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পাশাপাশি সড়কে যানবাহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা নিদারুণ কষ্টের মধ্যদিয়ে চলাফেরা করছে।
উপজেলার গোটা সড়কে ধান ও খড় শুকানোর কাজে ব্যবহার করার কারণে চালকগণ ভাড়া বাড়িয়ে দিয়েছে। সে কারণেযানবাহন চালকের সাথে যাত্রীসাধারণের বাকবিতণ্ডা লেগেই আছে প্রতিদিন। গ্রামগঞ্জের কৃষকরা অপরিকল্পিতভাবে বসতবাড়ি নিমার্ণ করার কারণে বাড়ির উঠান না রাখায় সড়ক দখল করে অন্যায়ভাবে ধান মাড়াই, ধান ও খড় শুকানোর কাজে ব্যবহার করছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেলে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬ হাজার ৮২০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু করেছেন কৃষকরা। বিশেষ করে তিস্তার চরাঞ্চলে ফলন সবচেয়ে ভালো হয়েছে।
শান্তিরাম ইউনিয়নের কৃষক তারা মিয়া জানান, বাড়ির উঠান না থাকায় সড়ক ব্যবহার করে ধান মাড়াই, ধান ও পল (খড়) শুকানো হচ্ছে। এতে লোকজনের চলাফেরায় একটু কষ্ট হচ্ছে। তাছাড়া কোনো উপায় নেই। অনেকের বাড়ির উঠান নেই। সে কারণে সড়কের মধ্যে ধান মাড়াই, ধান ও পল শুকাচ্ছে।
মোটর বাইক চালক জুয়েল রানা জানান, ধান ও খড়ের উপর দিয়ে বাইক চালানো অত্যন্ত বিপজ্জনক। ব্রেক করলেই ঘটছে দুর্ঘটনা। তাছাড়া মধ্যম গতিতেও বাইক চালানো যাচ্ছে না। মোড় ঘোড়ানোর সময় স্লিপ করে পড়ে যাচ্ছেন অনেক বাইকচালক।
থানা সূত্রে জানা গেছে, গত ৩ সপ্তাহের ব্যবধানে সুন্দরগঞ্জের সড়কে দূর্ঘটনায় একজনের মৃত্যু এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার মুল কারণ সড়কে ধান ও খড় শুকানোর জন্য ব্যবহার করা।
উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির জানান, সড়ক দখল করে ধান মাড়াই, ধান ও খড় শুকানো অন্যায়। তারপরও তা কৃষকরা করছেন। কৃষি অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাগণ এ ব্যাপারে কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে। কিন্তু মানছে না অনেকে। স্বপ্নের ফসল ঘরের তোলার জন্য ব্যস্তসময় পার করছে কৃষকরা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, বিষয়টি তার জানা রয়েছে। কৃষি অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত
ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক
Link Copied