ঝিনাইদহ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়িতে হামলায় আ’লীগের নিন্দা
ঝিনাইদহ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার নিন্দা জানিয়েছে জেলা আ’লীগ। বুধবার (১৮ মে) জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে ওই হামলার সাথে ঝিনাইদহ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত নয় বলে স্পষ্টভাবে জানানো হয়।
সভায় বলা হয়, যারা হামলা-ভাংচুর করেছে, ভিডিও ফুটেজে তা স্পষ্ট আছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে বর্ধিত সভা থেকে। বর্ধিত সভা শেষে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রয়াত ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার বাড়িতে যান এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টু, খালেদা খানম এমপি, শফিকুল আজম খান চঞ্চল এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সন্জুসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলসহ জাহিদ হোসেন মুসা মিয়ার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার সন্ধায় ঝিনাইদহ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। ঘটনার দিন হিজল অভিযোগ করেন, নৌকার মিছিলের পর তার বাড়িতে হামলা করা হয়। ওই দিন বিএনপি নেতা ইপিআর ও আওয়ামী লীগের কর্মী আসলামকেও মারধর করা হয়। ঘটনার চার দিন পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ হিজলের বাড়িতে গিয়ে সহানুভুতি ও ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয় বলে দাবি করল।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু