ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

কালিয়াকৈরে পরিবেশ বিপর্যয় রোধে আলোচনা সভা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮-৫-২০২২ বিকাল ৫:৫৩

পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে আজ (১৮ মে) কালিয়াকৈর উপজেলার পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। উপজেলার লতিফপুর এলাকায় সবুজ আন্দোলন কালিয়াকৈর উপজেলার সমন্বয়কারী মোঃ আফসার খাঁন বিপুলের নিজ কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক বিশিষ্ট কলামিস্ট ও বন্যপ্রাণী বিশারদ আলম শাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবুজ আন্দোলন দেশ জন্য কাজ করছে। গাজীপুরে যে পরিমাণ গাছ-পালা, বৃক্ষরাজি থাকার কথা ছিল তা কিন্তু নেই। তাছাড়া গাজীপুরে শিল্প কারখানা থাকার কারনে এখানে বায়ু দূষণ অতিরিক্ত যার ফলে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট জনিত রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। পরিকল্পনামাফিক বনায়ন না করার ফলে সবুজ আর নেই বললেই চলে। সম্প্রসারিত শিল্পায়নের ফলে আগামী প্রজন্ম ঝুঁকির মধ্যে পড়ছে। এ জন্য সবাইকে সচেতন করা এবং পরিবেশ বিপর্যয় রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

স্থানীয় পর্যায়ে বেশ কিছু ব্যক্তি উপজেলার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। বক্তারা বলেন আমরা সবুজ আন্দোলনের মাধ্যমে অতি দ্রুত জোরদার আন্দোলন গড়ে তুলবো এবং স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে আধুনিক কালিয়াকৈর গড়ে তুলতে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা সবুজ আন্দোলনের সদস্য রকি মন্ডল, নাহিদ হোসেন, রাব্বি হোসেন (লগিন), নাজমুল ইসলাম, আজিম মন্ডলসহ আরো অনকেই। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন কালিয়াকৈর সবুজ আন্দোলনের সদস্যবৃন্দ। কয়েকদিনের মধ্যে কালিয়াকৈর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাদিক পলাশ / সাদিক পলাশ

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব

জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার

রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ

মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

ঠাকুরগাঁও বুঁড়িবাধে মাছ ধরার উৎসব