কুসিকে পাঁচ মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতসহ পাঁচ মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
বৈধতা পাওয়া মেয়রপ্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম, নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)। অন্যদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরানের (স্বতন্ত্র) মনোনয়নপত্র দুপুরে পুনরায় যাচাই করা হবে মর্মে স্থগিত রাখা হয়েছে।
গত ১৭ মে ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ওই দিন ৬ মেয়রপ্রার্থীসহ সর্বমোট ১৬৪ জন মনোনয়নপত্র জমা দেন। বাকিদের মধ্যে ১২০ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের তাদের মনোনয়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট সঠিক সময়ে আবেদন করতে হবে। সময়ের বাইরে কেউ আপিল করলে লাভ হবে না।
বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে। যাচাই-বাছাইয়ের সময় প্রার্থী নিজে, তার প্রস্তাবকারী এবং সমর্থনকারী কিংবা তার প্রতিনিধির উপস্থিত থাকতে হবে।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন