সুন্দরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুক না পেয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় আতোয়ার রহমান (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। দ-প্রাপ্ত আতোয়ার রহমান উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতিরজান গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। এ সময় দ-প্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালে আতোয়ার রহমান পার্শ্ববর্তী গ্রামের আনোয়ারা বেগমকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ১৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতকসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। ২০১৯ সালের ৬ জানুয়ারি সকালে স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দেন আতোয়ার। এতে স্ত্রী অসম্মতি জানালে ওইদিন রাতে আতোয়ার স্ত্রী আনোয়ারাকে লোহার রড দিয়ে বেধরক মারপিট করে। পরে আহত আনোয়ারাকে বাড়ির উঠানে নিয়ে ওড়না গলায় পেঁচিয়ে টানাহেচড়া করতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা। এ ঘটনায় পরদিন নিহতের ভাই মহির উদ্দিন বাদি হয়ে আতোয়ারকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর এক সপ্তাহ পর সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আতোয়ারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্সি বলেন, আসামি আতোয়ার গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এরপর দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।'
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত