ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে হেরোইনসহ শীর্ষ ২ জন মাদক ব্যবসায়ী আটক


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২২ বিকাল ৭:১৩

সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাব-১২'র অভিযান চালিয়ে  শীর্ষ  ২ জন মাদক ব্যবসায়ীকে আটক  ও  মোটর সাইকেল জব্দ করা করেছে।  ১৯ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল তাড়াশ উপজেলা সদরে বারুহাসগামী রাস্তার উত্তর-পশ্চিম ওয়াবদার জনৈক মোঃ রমজান আলীর বসত বাড়ীর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ ২৫ গ্রাম (আনুমানিক মূল্য-৩২ লাখ) টাকার হেরোইনসহ শীর্ষ  ২ জন মাদক ব্যবসায়ীকে আটক  ও  মোটর সাইকেল জব্দ করে । এ সময় তাহাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল ,৩ টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী  গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে  ১) মোঃ জমিন আলী(৩৬) ও  বালসাবাড়ী, স্কুলপাড়ার মোঃ বাবর আলীর ছেলে  ২) মোঃ আবু ওয়াজকুরুনী(৩৫)।

র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

র‌্যাব-১২’র   মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ বলেন,  এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে  তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।  এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন