ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ট্রেনের টিকিট কালোবাজারিতে জিডির জের ধরে খুলনার ৪ কর্মকর্তা-কর্মচারীকে বদলি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১০:৫৫

ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে জিডি করায় খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে টিকিট কালোবাজারির অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনা রেল স্টেশনের ৪ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন রেলস্টেশনে বদলি করা হয়েছে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, পাকশী মো. শাহেদুল ইসলাম জানান, স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার তাদের না জানিয়ে টিকিট কালোবাজারির অভিযোগ সংক্রান্ত বিষয়ে জিডি করেছেন। জিডি করার আগে তাদের বিষয়টি তার জানানো উচিত ছিল। কিন্তু তিনি জানাননি। সে কারণে তাকে বৃহস্পতিবার বিকেলে শোকজ করা হয়েছে। 

এদিকে, যাদের বিরুদ্ধে টিকিট কালোবাজারি করার অভিযোগ রয়েছে তাদের বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা (অঃ দাঃ) মো. সৌমিক শাওন কবির স্বাক্ষরিত (দপ্তরাদেশ নং-১৭৮ (ইও), তাং-১৯/০৫/২০২২) আদেশে খুলনা ক্যারেজ ডিপোর টিএক্সআর বাইতুল ইসলামকে চিলাহাটি ক্যারেজ ডিপো, এএসএম (সহকারী স্টেশন মাস্টার) মো. আশিক আহম্মেদকে রহনপুর স্টেশন, এসএম গ্রেড-৪ (সহকারী স্টেশন মাস্টার) মো. জাকির হোসেনকে মহেড়া স্টেশন ও এসএসএই (কার্য) খুলনার ট্রলিম্যান জাফর ইকবালকে এসএসএই (কার্য) যশোরে বদলি করা হয়েছে। 

অভিযোগ অস্বীকার করে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, কী কারণে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে স্টেশন মাস্টার জিডি করেছেন, তা আমার জানা নেই। টিকিটের বিষয়টি তিনিই দেখে থাকেন।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়