ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফসলি জমি ফেরতের দাবিতে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কে মানববন্ধন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ৪:১

টাঙ্গাইলের ভূঞাপুরে ফসলি জমিতে বালু ঘাট তৈরি করে বালুর ব্যবসা পরিচালনা বন্ধ ও দখলকৃত জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা। শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাটিতাপাড়া এলাকায় ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মতিন সরকারসহ তার সহযোগিরা দীর্ঘদিন ধরে ফসলি জমি দখল করে বালু ব্যবসা পরিচালনা করে আসছে। জমি ফেরত চাওয়ায় সে আমাদের জমি মালিকদের নানা ভাবে হয়রানি করে। 

তারা বলেন, সম্প্রতি রমজান মাসে পাটিতাপাড়ার নজরুলের বালু ঘাটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। তার কয়েক দিন পর জমি মালিক ফেরদৌসকে রাতের বেলায় ওরেন্ট ছাড়াই হ্যান্ডক্যাপ পড়িয়ে তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে জমি মালিকদের।

ফসলি জমি ফেরতের দাবি জানিয়ে নেতৃত্ব ও মানববন্ধনে বক্তব্য রাখেন- জমি মালিক ফিরোজ ফকির, মোছা: ইতি বেগম, ফেরদৌস-সহ আরও অন্যান্য জমি মালিকরা। এসময় মানববন্ধনে শতশত ভুক্তভোগীরা অংশ নেন। 

এমএসএম / এমএসএম

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: কুখ্যাত চক্রের গ্রেফতারের দাবি