তাড়াশে প্যারালাইসিস রোগীকে বকনা বাছুর দিয়ে সহায়তা
সিরাজগঞ্জের তাড়াশে বিছানায় শায়িত প্যারালাইসিস রোগী তফের আলীকে বকনা বাছুর দিয়ে সহায়তা করলো স্বেচ্ছাসেবী সংস্থা ভিলেজ ভিশন। ২০ মে শুক্রবার জুম্মার নামাজ পর ভিলেজ ভিশনের আয়োজনে ও সুখ পাখী সিরাজগঞ্জ’র অর্থায়নে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে গিয়ে ওই সংস্থার নির্বাহী পরিচালক শরিফ খোন্দকার ও ভলান্টিয়ারদের সাথে নিয়ে এ বকনা বাছুর প্রদান করেন। এক বছর যাবত বিছানায় শায়িত প্যারালাইসিস রোগী মৃত ছলিম উদ্দিনের ছেলে মোঃ তফের আলী ওই গ্রামের কামাড়িয়া পাড়া/( পশ্চিম পাড়া) খাস জায়গায় ছোট একটা টুপরী ঘরে বসবাস করে। তার এক মেয়ে ষষ্ট শ্রেণিতে পড়ে।
ভিলেজ ভিশনের নির্বাহী পরিচালক শরিফ খোন্দকার বলেন, সুখ পাখি সিরাজগঞ্জ নামক একটি সংগঠন এই পরিবারকে নিয়ে একটা প্রতিবেদন ( ভিডিও) তৈরি করে ফেসবুকে প্রকাশ করলে দেশি প্রবাসী বন্ধুরা সহযোগিতার হাত বাড়ায়। সেই অর্থে এক বছর যাবত বিছানায় শায়িত প্যারালাইসিস রোগী তফের আলীকে আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডের জন্য একটা বকনা বাছুর প্রদান করা হয়েছে ।
এমএসএম / এমএসএম
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার