২০২২-২৩ সালের জাতীয় বাজেট চিরাচরিত নয় জনকল্যাণমূলক বাজেট চাই : এম.এ জলিল
বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ, শেরে বাংলা, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী ও বঙ্গতাজ তাজ উদ্দিন আহমেদের আকাঙ্খিত বাংলাদেশ গড়তে হলে মাননীয় প্রধানমন্ত্রী, মুকুটমনি, বঙ্গকন্যা, দেশরত্ন শেখ হাসিনার কাছে আমাদের দাবি চিরাচরিত বাজেট নয়-জনবল, মাটি-পানি, আলো-বাতাস সমন্বয়ে জনবান্ধব বাজেট চাই- দাবিতে আজ ২১ মে ২০২২ রোজ শনিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বর, ঢাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল।
বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের সিনিয়র সহ সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তফা কামাল, সদস্য খলিলুর রহমান, জনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শেখ বাদশা উদ্দিন মিন্টু, বাংলাদেশ জাসদের নেতা হুমায়ুন কবির, নাগরিক ফোরামের সভাপতি শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ জনকল্যাণ পার্টির সভাপতি দেওয়ান খাইরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সভাপতির ভাষণে এম.এ জলিল বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাধ্যমে বিশে^র খাদ্যের ঘাটতি বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে। সেই মুহুর্তে বাংলাদেশের সরকার আগামী মাসে ২০২২-২৩ জাতীয় বাজেট ঘোষণা করবে। সেই বাজেট হতে হবে মানবকল্যাণের জন্য জনগণের উন্নয়নের জন্য। সেই লক্ষ্য আমাদের দাবি ১/ বাংলাদেশের মাটি-পানি, খাল-বিল, নদী-সাগর সকল পলিথিন, পয়ঃবর্জ্যসহ দেশের জন্য ক্ষতিকারক সকল বস্তু নির্দিষ্ট স্থানে রাখা এবং যুগোপযোগী পরিবেশের জন্য তৈরী করার জন্য বাজেট চাই। ২/ ৪ কোটি বেকার যুবকদের জন্য জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদের মাধ্যমে কর্মসংস্থানের জন্য বাজেট চাই-দিতে হবে। প্রতিটি যুবককে ১০ থেকে ২০ লক্ষ টাকা ঋণ দিতে হবে- এই লক্ষ্যে বাজেট প্রণয়ন করতে হবে। ৩/ ভূমি সংস্কার, বন্যা নিয়ন্ত্রন, নদী ভাংগন রোধ ও দক্ষিণাঞ্চলের জলোচ্ছাস প্রতিরোধে ২০২২-২৩ এ জাতীয় বাজেটে বরাদ্দ চাই।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ