ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ২১-৫-২০২২ রাত ৯:২২
জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সম্মুখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হওয়ার পাওয়া গেছে। শনিবার (২১ মে) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মুখে  পিকআপ (ডিআই ট্রাক) এর সাথে জৈন্তাপুর মুখি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন উপজেলার হরিপুর উৎলারপাড় গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে মেহেদী হাসান(২৩)। আহতরা হলেন- একই এলাকার নাইম আহমদ(২১) এবং শাহপরান এলাকার আল নোমান(২২)।
 
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহতদের অবস্থা গুরুত্বর দেখে চিকিৎসক তাদেরকে সিলেট এম.এ.জি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। জৈন্তাপুর মডেল থানা পুলিশ  ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং যানবহান চলাচল স্বাভাবিক হয়। 
 
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ)  গোলাম দস্তগীর আহমেদ  বলেন, ঘটনার খবর পেয়ে  পুলিশ ফোর্স প্রেরণ করি। এই  দূর্ঘটনার ১জন নিহত লাশ উদ্বার করে  এবং গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

এমএসএম / জামান

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ