বকেয়া পাওনা পরিশোধ ও পাটকল চালুর দাবিতে সীতাকুণ্ডে শ্রমিক সমাবেশ
বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, স্থায়ী, বদলিসহ সকল শ্রমিক-কর্মচারীর বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সামাবেশ করেছে চট্টগ্রাম রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ ঐক্য পরিষদ। শুক্রবার (২৫ জুন) বিকেল ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত হাফিজ জুট মিলের মেইন গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও হাফিজ জুট মিলস সিবিএর সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো দিদারুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম আমিন জুট মিলস সিবিএর সাধারণ সম্পাদক মো. মোস্তফা, হাফিজ জুট মিলস শ্রমিক-কর্মচারী দলের সাধারণ সম্পাদক রবিউল হক, পাটকল রক্ষায় শ্রমিক, কৃষক, ছাত্র, জনতা ঐক্যের আহ্বায়ক অ্যাড. আমির আব্বাস, সদস্য সচিব কামাল উদ্দিন, আমিন পাটকল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, হাফিজ জুট মিলস সিবিএর সভাপতি মো. আবু তাহের, ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ, এমএম জুট মিলস সিবিএর সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিছ প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের সকল দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি ২০ জুলািইয়ের মধ্যে দাবি মানা না হয় তাহলে কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন বলে জানান বক্তারা।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর