ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় ইট ভাটায় ধান চাষ


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২২-৫-২০২২ বিকাল ৫:৩৬

দেশে এক ইঞ্চি জমিও পতিত থাকবেনা প্রধান মন্ত্রির এমন নির্দেশনায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটভাটার পতিত প্রায় ২৫০ বিঘা জমিতে চলতি খরিপ-১ মৌসুমে ধান চাষের উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ইটভাটা মালিক দের নিয়ে  উপজেলা কৃষি অফিসারের অফিসকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানগেছে, উপজেলায় ৩২টি ইটভাটা রয়েছে। এসব ভাটায় প্রায় ৬৪০ বিঘা জমি রয়েছে। চলতি মাসের শেষের দিকে এসব ভাটার কার্যক্রম ছয় মাসের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর প্রায় ৬মাস এসব জমি অনাবাদি হয়ে পড়ে থাকায় এসব জমিতে চাষ করা সম্ভব।

ভাটা মালিকরা জানান,ভাটা গুলোত প্রায় ৬৪০ বিঘা জমি থাকলে ও প্রায় ৪০০বিঘা জমি চাষের অনুপোযোগি থেকে যায় বাকি ২৪০ থেকে ২৫০ বিঘা জমিতে আবাদ যোগ্য করে চাষাবাদ করা সম্ভব। কৃষি অফিসের সহায়তা পেলে ভাটার শ্রমিকরা এসব জমিতে ধানসহ বিভিন্ন ধরনের আবাদ করতে পারবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান ও সম্প্রসারন অফিসার অভিজিত কুমার বিশ্বাস বলেন, ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ভাটা মালিকরা একমত পোষন করেছে। তাই চলতি আউষ মৌসুমে ভাটায় চাষকৃত কৃষকদেরকে বিনা মূল্যে ধানের বীজ,সার সরবরাহ সহ সকল ধরনের সহায়তা দেওয়া হবে।

এ সময় উপস্থিত  ছিলেন- বন্ড ব্রিক্সের মালিক ও ইটভাটা মালিক সমিতির সভাপতি বজলুর রহমান, সমিতির নির্বাহী সদস্য লাবনী ব্রিক্সের মালিক আব্দুল মালেক, দেশ ভাটার মালিক হাজী আব্দুল কাদির, নিউ বোস ব্রিক্সের মালিক যগোবন্ধু বসু, রেড ভাটার মালিক ফজলুর রহমানসহ ভাটা মালিকগণ।

জামান / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ