দৈনিক মুজরী ভিত্তিক কর্মচারীদের চাকুরীতে স্থায়ীকরনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
গণপূর্ত অধিদপ্তরাধীন দৈনিক ভাউচার ভিত্তিক কর্মচারীরা তাদের চাকুরীতে স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করা সহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বেলা ২ ঘটিকার সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন কর্মচারীরা।
এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারী কর্মচারীরা বলেন, তাঁরা গণপূর্ত অধিদপ্তরাধীনে দৈনিক ভাউচার ভিত্তিক কর্মচারী হিসেবে দীর্ঘ ১৫/২০ বছর বা তার অধিক সময় যাবৎ সততা ও নিষ্ঠার সাথে কর্মরত রয়েছেন। কিন্তু তাদেরকে যে পরিমাণ পারিশ্রমিক দেয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। যাহা দিয়ে তাঁরা পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন। তাদের কোন সহকর্মী কেউ মারা গেলে চাঁদা তুলে তাঁর দাফন কার্য সম্পূর্ণ করতে হয়। অর্থের অভাবে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারছেন না।
তাঁরা অসুস্থ হলে চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরতে হয়। হাড় ভাঙ্গা পরিশ্রম করেও তাঁরা তাঁদের উর্ধ্বতন কর্তৃপক্ষের তুচ্ছতাচ্ছিল্য নিয়ে বেঁচে আছেন। দৈনিক ভাউচার ভিত্তিক মজুরীতে নিয়োগকৃতদের একজন শ্রমিকের কাজের মেয়াদ ১৩ বছর পূর্ণ হলে তাঁকে রাজস্ব খাতে আনয়নের নীতিমালা রয়েছে। ইতিপূর্বে হাই কোর্টের রায়ের আলোকে তাদের ১৫১৭ জন কর্মচারীর মধ্যে থেকে ৪২ জনকে চাকুরীতে স্থায়ীকরণ করা হয়েছে। সেই আলোকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ২৫.০০.০০০০.০১৪.১১.০০৮.১৯.৪৮৪ নং স্মারক মূলে ২ডিসেম্বর-২০২০ তারিখে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর অবশিষ্ট কর্মচারীদের তথ্যাবলী সংক্রান্ত নামের তালিকা চেয়ে চিঠি প্রেরণ করেন। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে সেই চিঠির কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং পান থেকে চুন খসলেই তাদের উপর চলে নির্যাতন। ঘুমন্ত অবস্থাতেও চাকুরী হারানোর ভয় তাদেরকে তাড়িয়ে বেড়ায়। তাদের ন্যায্য অধিকারের কথাটুকু তারা মুখফুটে বলতে পারেন না।
এসময় কর্মচারীরা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অসহায়ের মা জননী, আমাদের অভিভাবক, আপনার একটু সু-দৃষ্টি আমাদের মতো অবহেলিত ১৫শ পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। এছাড়া চাকুরী-নীতিমালা অনুযায়ী আমাদেরকে চাকুরীতে স্থায়ীকরণের সুযোগ রয়েছে, বিভিন্ন উৎসবে আমাদেরকে বোনাস প্রদানের কথা উল্লেখ রয়েছে। সম্প্রতি মহামান্য হাইকোর্টও আমাদের ব্যাপারে বলেছেন, যারা রাষ্ট্রের জন্য নিরলস কাজ করে, তাদের জন্য রাষ্ট্রের কিছু করা প্রয়োজন।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের জন্য যে পারিশ্রমিক বরাদ্দ দিয়ে থাকেন তার মধ্যে থেকে কালো বিড়ালে একটা বড় অংশ খেয়ে ফেলে। আমরা এটাও জানি, আজকের এই প্রতিবাদ করার কারনে আমাদের উপর নির্যাতনের খড়গ নেমে আসবে।
প্রিয় মা জননী, আপনার নিকট আমাদের আকুল আবেদন আমাদের মতো ১৫শ অসহায়, অবহেলিত পরিবারের কথা বিবেচনা পূর্বক আমাদের চাকুরীতে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহন করবেন।
পরিশেষে কর্মচারীরা গণপূর্ত অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করে দাবী না মানলে লাগাতার আন্দোলন করার আলটিমেটাম দিয়েছেন।
এমএসএম / এমএসএম
দুবাইফেরত বিমানের কার্গো হোলে প্রায় ৪৫ কোটি টাকা স্বর্ণের বার উদ্ধার
পল্লবীতে যুবক ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে জিডি
ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
৩৬ জুলাই উদযাপন ২০২৬’ উপলক্ষে এনডিএফ-এর মাসব্যাপী জাতীয় কর্মসূচি ঘোষণা
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেল তালশহর করিমিয়া ফাজিল মাদরাসা
পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজ দলের কৃতকর্মের জন্য অন্তত কয়েকবার ক্ষমা চাইতে হবে : সেলিম উদ্দিন
কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনে সভাপতি জাকারিয়া, সেক্রেটারী মিজান
রাজউকের জোন-৭ এর তিন হাসপাতালে পরিদর্শন, দুইটির অনুমোদিত নকশা প্রদর্শনে ব্যর্থতা
ছাড়ের মূল্যে ডিজেল কেনার অফার ফেলে রেখে প্রিমিয়াম দামে কেনার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও আন্তর্জাতিক সরবরাহকারীরা
কেরানীগঞ্জে খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার ও কুইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিভা বিকাশের অনন্য উদ্যোগ - আনসার ভিডিপি প্রতিভা অন্বেষণ ক্যাম্পিং
ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর জাত উন্নয়ন সরকারি কৃত্রিম প্রজনন সেবা বন্ধের যৌক্তিকতা ব্যাখ্যা
Link Copied