ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাঘায় ছিনতায়ের অভিযোগে আটক ১


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২১ রাত ৮:৮
রাজশাহীর বাঘায় ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন ) রাত ৮ টায় উপজেলার তেঁথুলিয়া গ্রামের সিকদার পাড়া থেকে তাকে ‍আটক করা হয়।
 
জানা যায়, তেঁথুলিয়া সিকদারপাড়া গ্রামে সন্ধ্যার পরে চার্জার ভ্যানযোগে আম নিয়ে আসছিলেন কয়েকজন ভ্যানচালক। পথিমধ্যে সুমনের বাড়ির সামনে এলে ধারালো হাঁসুয়া হাতে পথরোধ করে সুমন (২৫)। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাঁসুয়া দিয়ে কোপ দেবে মর্মে প্রাণনাশের হুমকি দেয়। ঠিক ওই সময় পশ্চিম দিক থেকে যাচ্ছিলেন আম ব্যবসায়ী মুক্তার। মুক্তারের কাছে থাকা নগদ ১ লোখ ২০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ভয়ভীতি দেখিয়ে কেড়ে নেয় সুমন ও তার সঙ্গী স্থানীয় বখাটে নয়ন (১৮)। 
 
এ ঘটনার পর ছিনতাইকারী সুমন নিজ বাড়িতে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। স্থানীয় নেতা, পুলিশ, ইউপি সদস্য ও স্থানীয় জনতার উপস্থিতিতে পুলিশ ও ইউপি সদস্য কড়া নাড়ে সুমনের বাড়ির দরজায়। কিন্তু কে শোনে কার কথা। কিছুতেই বাড়ির দরজা খোলে না সুমন। কিন্তু পুলিশও নাছোড়বান্দা, হাল ছাড়েনি কিছুতেই। বাড়ির দরজা বন্ধ রেখেও শেষরক্ষা হলো না সুমনের। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ছিনতাইকারী সুমনকে আটক করে পুলিশ। 
 
ভুক্তভোগী আম ব্যাবসায়ী মুক্তার হোসেন বলেন, আমি বাগান মালিক বাবুকে আমের দাম দেয়ার জন্য ১ ল‍াখ ২০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলাম। সুমন আমার কাছ থেকে তা ছিনিয়ে নিয়েছে।
আমি তৎক্ষণিক ৯৯৯-এ কল করে বিষয়টি প্রশাসনকে অবহিত করি। রাত ১০টার দিকে আমি বাঘা থানায় সুমন ও নয়নের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা দিয়েছি। 
 
এ বিষয়ে সুমনের প্রতিবেশীরা জানান, সুমন খুবই বেপরোয়াভাবে চলাফেরা করে। সে প্রতিনিয়ত মাদক সেবন করে এলাকার মানুষের সাথে খারাপ আচরণ করে। পাড়া-প্রতিবেশীদের অকথ্যভাষায় গালিগালাজ, মারধর ও নানারকম হুমকি দিয়ে আসছে। তার এই আচরণ থেকে বাদ যায়নি তার নিজের মা, প্রায়ই তার মাকে মারধর করে। সম্প্রতি সুমনের এই অস্বাভাবিক আচরণের বলি হয়ে বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। এছাড়াও সুমন শুধু মাদক সেবনই করে না, সে তার বাড়িতে রাতের আঁধারে সঙ্গীদের নিয়ে মাদক সেবনের আসর জমিয়ে ব্যবসাও করে।  
 
বাঘা থানার এসআই আব্দুল মালেক বলেন, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সুমনের বাড়ির দরজা বন্ধ। কিছুতেই সে দরজা খোলেনি । পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে গভীর রাতে আটক করে থানায় নিয়ে আসা হয় সুমনকে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পেরণ করা হয়।

এমএসএম / জামান

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ