চাঁদপুর মতলবে BEST CNC কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় ঘোড়াধারী গ্রামে BEST CNC কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াধারী মাতৃভূমি স্পোর্টিং ক্লাবের সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মাঝে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই ফুটবল টুনামেন্ট হয়েছে।
উক্ত ফুটবল টুর্ণামেন্টে জুনিয়র একাদশ সিনিয়র একাদশকে ৪-১ গোলে হারিয়ে জয়লাভ করেন।২৫ জুন শুক্রবার বিকেল ৩ টায় ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনেক দর্শকের উপস্থিতিতে খেলা সম্পন্ন হয়।BEST CNC কর্ণধার সাখাওয়াত হোসেন জুয়েল তালুকদার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে ফুটবল টুর্নামেন্টের বিকল্প নেই। মাদক ইভটিজিং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে যুবসমাজকে খেলাধুলার উপর মনোনিবেশ করতে হবে। তাই BEST CNC এর পক্ষ থেকে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ব্যাপক আকারে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলাধুলা দেহ ও মন দুটোই ভালো রাখে।
ফুটবল টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াজুল হাসান মুক্তার, মোহাম্মদ ফারুক মিয়াজী, শওকত তালুকদার, শাহজালাল তালুকদার, জসিম হাওলাদার, মোহাম্মদ মনির হাওলাদার, গোলাম সারওয়ার, জুয়েল তালুকদার, রাসেল মুন্সি,নাছির তালুকদার, মির্জা মোহাম্মদ মানিক, মোঃ সুমন প্রধান, মোহাম্মদ নূরে আলম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা