রূপগঞ্জে ১০০ প্রতিবন্ধী শিক্ষার্থীর চাইনিজ খাওয়ার শখ পূরণ
প্রতিবন্ধী মানেই সমাজের অবহেলার শিকার হতে হয়। এটি বর্তমানে সমাজে চিত্র হয়ে দাঁড়িয়েছে। আর যদি প্রতিবন্ধীরা হয় নিম্নবিত্ত পরিবারের কারো সন্তান, তাহলে তাদের জীবনে দুঃখের কোনো সীমা থাকে না। একদিকে অভাবের তাড়না, অন্যদিকে প্রতিবন্ধিত্ব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাইনিজ খাবার খাইয়ে অনির্বাণ ডিবেবল চাইল্ড কেয়ার স্কুলের ১০০ প্রতিবন্ধী শিক্ষার্থীর শখ পূরণ করল পানসী চাইনিজ রেস্টুরেন্ট। সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের ভুলতার পানসী রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার মো. রিয়াজুদ্দিন, অনির্বাণ ডিবেবল চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা, ডিকেএমসি হাসপাতালের পরিচালক মো. নজরুল ইসলাম, পানসী চাইনিজ রেস্টুরেন্টের মালিক মো. শহিদুল ইসলাম ও মো. মোতাছিম বিল্লাহ, লায়ন সালেহ আহমেদ, পরিচালক ব্রাইটস্টার স্কুল, অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক ডা. নাজিয়া নওরীম, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু উন্নয়ন সংস্থার সভাপতি শারমিন নিধি ও মো. মহসিন, জাকির হোসেন, ইফতেখার ভূঁইয়া রিদ্বীন প্রমুখ।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied