ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সিংগাইরে চাঞ্চল্যকর সারফিন মাদবর হত্যাকাণ্ড

বহিষ্কৃত ছাত্রদল নেতা রউফুলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ৩:৯

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের আলোচিত সারফিন মোল্লা হত্যার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) নিহতের ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে বহিষ্কৃত ইউনিয়ন ছাত্রদল নেতা রউফুল মুন্সীসহ ১৩ জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় এ মামলা দায়ের করেন। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করা হয়েছে।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত আসামী আব্বাস মোল্লা (৫২) ও সন্দেহজনকভাবে আজিজ মোল্লা নামে অপর একজনকেও  আটক করা হয়েছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি অন্যান্য আসামিদের আটক করতে। অল্প সময়ের মধ্যে মূল আসামী আটকসহ ঘটনার রহস্য উন্মোচন করব।

নিহতের ছেলে মোশারফ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইরিধানের খেতে সেচের পানি নিষ্কাশনে নির্মিত ড্রেনের সীমানা নিয়ে রওফুল মুন্সী ও তার ভাই ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলাম বাবু গংদের সাথে বিরোধ চলছিল। তারা হামলার হুমকিও দিয়েছিল কয়েকবার। তিনি আরও বলেন, রওফুল মুন্সী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হওয়ার পর বেপরোয়া ওঠে। বিশেষ করে গত ৫ আগস্টের পর হতে। এলাকায় আধিপত্য বিস্তারে স্থানীয় ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ীদের নিয়ে গড়ে তোলে শক্তিশালী এক সাম্রাজ্য। যা ইচ্ছে তাই করে বেড়াত গ্যাং লিডার রওফুল মুন্সী। কয়েক মাস আগে এক মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হলে দল থেকে তাকে বহিষ্কার করলেও বিভিন্ন সময় দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে।

উল্লেখ্য গত ২২ নভেম্বর সন্ধ্যায় চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজ্জাকের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে সারফিন মোল্লার ওপর হামলা চালায় খুনিরা। ওত পেতে থাকা হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে কোরবান আলীর বাড়ির সামনে ফেলে রাখে। স্থানীয়রা উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে ঘটনার পর হতেই রওফুল গংরা পলাতক রয়েছে। গত ২৪ নভেম্বর সোমবার বেলা অনুমান ৪ টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের ঘর তল্লাশি করে ৭ টি ধারালো রাম দা পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে জব্দ করে আলামত হিসেবে নিয়ে যান।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান