ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রায় শুনেই সকলের সামনে বাদীকে দেখে নেয়ার হুমকি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১১:২

গতকাল সোমবার (২৩ মে) খুলনার আলোচিত রাজিন হত্যাকাণ্ডের রায় দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত।সন্তানের হত্যাকাণ্ডের রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র নিহত ফাহমিদ তানভীর রাজিনের (১৩) মা রেহানা খাতুন। সোমবার দুপুর দেড়টার দিকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম খান রায় ঘোষণা করেন। আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণার পরপরই আদালতের ভেতরেই রেহানা খাতুনকে দেখে নেয়ার হুমকি দেয় দণ্ডপ্রাপ্ত আসামীরা। নিহত রাজিনের মা আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের এ অভিযোগ করেন।   

এরপর আসামিদের নিয়ে পুলিশ যখন প্রিজনভ্যানের দিকে রওনা হয়, ঠিক তখনই দণ্ডপ্রাপ্ত এ কিশোর গ্যাংয়ের আচরণ সকলের সামনে আসে। তারা হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পুলিশি নিরাপত্তার মধ্যে সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে ইটপাটকেল তুলে সাংবাদিকদের লক্ষ্য করে ছুড়তে দেখা গেছে। পুলিশ অনেক চেষ্টার পর তাদের প্রিজনভ্যানে তুলে দ্রুত আদালত চত্বর ত্যাগ করে। দণ্ডপ্রাপ্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের মারমুখি আচরণ দেখে সাধারণ মানুষ হতভম্ব হয়ে পড়েন। 

এ বিষয়ে ট্রাইব্যুনালের পিপি অ্যাড. ফরিদ আহমেদ বলেন, এত অল্প বয়সে পরিকল্পিতভাবে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে এ কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা বয়রা এলাকায় টিপসি গ্রুপের সদস্য বলে জানা গেছে। এ হত্যাকাণ্ডে সকলের সম্পৃক্ততা থাকায় আদালত ৩০২/৩৪ ধারায় ৭ বছর করে প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে। রায় ঘোষণার পর তাদের এরূপ আচারণ উগ্রবাদিতার প্রকাশ করে।

নিহত রাজিনের মা রেহানা খাতুন নিরাপত্তাহীনতায় ভোগার কথা উল্লেখ করে বলেন,  এসব অপরাধী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আরো ক্ষতি করতে পারে। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়