ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীতে চেয়ারম্যানের সহায়তায় পড়াশোনার সুযোগ পেল সেলুন কর্মচারী


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ২:৫৭
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুলের সহযোগিতায় পড়াশোনার সুযোগ পেল সীমান্ত দাস (১২) নামে এক সেলুন কর্মচারী। সে আউরারখিল গ্রামের অর্জুন চন্দ্র দাসের তৃতীয়  ছেলে।
 
জানা গেছে, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে চলে অর্জুন চন্দ্র দাসের অভাবের সংসার। অভাবের তাড়নায় অর্জুন চন্দ্র দাস ১২ বছর বয়সী ছেলে সীমান্ত দাসকে কাজীরহাট বাজারের ভাই ভাই হেয়ার কাটিং সেলুনে কাজ করতে দিয়ে দেন। বিষয়টি জানতে পেরে বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল কিশোর ছেলেটিকে সেলুন দোকান থেকে নিয়ে এসে নিজ উদ্যোগে কাজীরহাট মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করিয়ে দেন এবং তার পড়াশোনার সার্বিক দায়-দায়িত্ব গ্রহণ করেন। 
 
ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল জানান, সেলুন দোকানে চুল কাটতে গেলে সেখানে ছেলেটিকে দেখে আমি তাকে সেখান থেকে এনে স্কুলে ভর্তি করিয়ে দিই এবং ছেলেটির পরিবারের কথা বিবেচনা করে আমি তার পড়াশোনার খরচ বহনের দায়িত্ব গ্রহণ করি। আমি চাই আমার ইউনিয়নের কেউ নিরক্ষর থাকবে না।  নিরক্ষরমুক্ত ইউনিয়ন গড়তে আমি সবার সহযোগিতা কামনা করি।

এমএসএম / জামান

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন